গাইবান্ধা জেলার ৭টি উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় ১১ হাজার হেক্টর আবাদি জমি। এতে ৫ লাখ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।
বন্যার পানিতে প্লাবিত হয়েছে জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, সদর, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ৫১ ইউনিয়ন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এবারের বন্যায় ভেসে গেছে তাদের ঘরবাড়ি, গবাদি পশুসহ সব সহায় সম্বল। কোমর পানিতে ডুবে আছে তার প্রায় ১০ বিঘা আবাদি জমি।রবি মৌসুমে এসব জমিতে ফসল উৎপাদন করতে না পারলে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক আবুল কালাম বলেন, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এসএম





