বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে সোমবার শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের একটি বিশাল শোক র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কালিহাতী পৌরসভা অডিটরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শোকসভা শুরু হয়।

কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুরুল হক খান ডিপটি, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা,

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক) ফেরদৌস আলম রঞ্জু, সহকারি কমান্ডার (দপ্তর) শাহ্জাহান আলী, সহকারি কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান খান, কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

শোকসভা শেষে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এসময় কালিহাতীর বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান।

আরএম/ এআর