রাজধানীর যাত্রাবাড়ীতে দুই কলেজ শিক্ষার্থী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পরে ব্যাটমিন্টন খেলার সময় যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শাহরিয়ার ও আল-আমিন । গুরুত্বর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। যাত্রাবাড়ীর ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র আল-আমিন। তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি মোবাইল ফোন নিয়ে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তাদের কেউ ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন তিনি।
যাত্রাবাড়ীর একটি কলেজের শিক্ষার্থী আহত শাহরিয়ার। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নাজিব





