নড়াইলের কালিয়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্তরা।
আজ (২৯ আগস্ট) সকালে উপজেলার বাঐসোনা গ্রামের রাস্তা দিয়ে ওই ছাত্রী স্কুলে যাবার সময় এই ঘটনা ঘটে।
এঘটনায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। তবে ওই অপহণের প্রকৃত কারণ জানা জায়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খলিশাখালি গ্রামের শেখ কবির হোসেনের মেয়ে বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া ইসলাম রুম্পা বুধবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে বাঐসোনা গ্রামের ছিদ্দিক শিকদারের ছেলে মোর্শেদ শিকদারের নেতৃত্বে ৬/৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বাঐসোনা গ্রামের রাস্তা থেকে তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
অপহৃতার বাবা শেখ কবির হোসেন বাদি হয়ে মোর্শেদসহ ৭ জনকে আসামী করে উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের করেছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর কবির জানান,নড়াগাতি থানায় একটি অপহরণ মামলা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
হুমায়ুন/এমবি





