যারা অটিজমে ভুগছে, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা আয়োজিত স্বাস্থ্যমন্ত্রীদের আঞ্চলিক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, এ সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি।

তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে সব সময় আছি। যারা অটিজম নিয়ে কাজ করেন, আমি তাদের সঙ্গে সব সময়ই আছি।

তিনি বলেন, আপনাদের সহযোগিতার জন্য আমাদের সরকার সব সময় কাজ করবে।

এসময় প্রধানমন্ত্রী অটিজম নিয়ে সবাইকে এক সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই