নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক ৭ খুন মামলার রায় দেয়ার পর আসামিরা যখন কান্নায় ভেঙে পড়েন, তখন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নির্বিকার দেখা যায়।
নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। আদালতে রায়ের পর আসামিরা যখন কান্নায় ভেঙে পড়েন তখন নূর হোসেন পায়চারী করে আসামিদের কারো মাথায়, কারো পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সাত খুনের মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তবে মামলার পর থেকে ৩৫ আসামির মধ্যে ১২ আসামি এখনো পলাতক রয়েছেন।
এদিকে বিচারের পর আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আনন্দ মিছিল করতে দেখা যায়। ছিলের ফাঁকে কয়েকজনকে দেখা যায় রায়কে স্বাগত জানিয়ে বক্তব্য দিতে। আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষও এ রায় নিয়ে আনন্দ প্রকাশ করেন।
এমএনজে





