নড়াইলের কালিয়ায় ২৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরের দিকে কালিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ফসিয়ারের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ছোটকালিয়ার টুকু শেখের ছেলে হৃদয় শেখ (২১) এবং চাঁদপুর এলাকার রবিউল শেখের ছেলে শুভ শেখ (১৯)। এ সময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

হুমায়ুন/এমবি