উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে ইউএনও এর কর্তৃত্ব প্রতিষ্ঠার সার্কুলারসংশোধন করা এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ এ সিলেকসন গ্রেড ও টাইম স্কেলপুনর্বহাল করার দাবি জানিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদসম্মেলনে জানানো হয়, জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেলপুনর্বহাল এবং উপজেলা পর্যায় ১৭ টি সার্ভিসের অন্যান্য বিলে উপজেলা নির্বাহীঅফিসারের(ইউএনও) স্বাক্ষর অযাচিত।

এসকল বিলে নিয়ন্ত্রণের সিদ্ধান্তবাস্তবায়ন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।

বক্তারা বলেন, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা অফিস স্মারকে উপজেলা পরিষদকেঅধিকর কার্যকার করার নামে পেশাদার ও কারিগরিসহ উন্নয়নমুখী দফতরের কর্মকর্তাকর্মচারীদের বেতনভাতা উত্তোলন, প্রকল্পের অর্থ বরাদ্দ ও তদারকিসহ সকলক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের অযৌক্তিক ও অযাচিত নিয়ন্ত্রণ আরোপ করাহয়েছে। এ সিদ্ধান্তে দেশের সকল দফতরের কর্মকর্তা কর্মচারীদের জন্য চরমঅবমাননাকর। ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষবিরাজ করছে।

সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন, প্রকৃচি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সচিব প্রকৌশলী আব্দুসসবুর, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী, বাংলাদেশ মেডিকেলএসোসিয়েশনের মহাসচিব মোবারক আলী, বাংলা‌দেশ মে‌ডি‌কেল এসোসি‌য়েশ‌নেরমহাস‌চিব ইকবাল আর্সোনাল প্রমুখ।

এমএ