গাইবান্ধা সদর উপজেলার খামার টেংগরজানি এলাকা থেকে ৪২৫ পিস ইয়াবা সহ এক জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৬ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানা (২৫) কে আটক করা হয় এসময় তার কাছে থাকা ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খামার টেংগরজানি এলাতায় অভিজান চালিয়ে মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

রুবেল/এসএম