বগুড়ায় গ্রামীন ব্যাংক বগুড়া জোনালের ৪৮ জন কর্মচারীকে বদলির প্রতিবাদে বদলি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা গতকাল শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরিয়া প্রতিনিধি নিয়ামজুল হক বলেন, সামনে রোজা-ঈদ এবং সন্তানদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। স্বল্প বেতনের কর্মচারীদের বদলীর কারণে ছেলে-মেয়েদের শিক্ষা জীবন অনিশ্চিত এবং হয়রানীর স্বীকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির নির্বাচনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য জোনাল ম্যানেজার শাহজাহান আলী এসব বদলি করেছেন।জোনাল ম্যানেজারের স্বেচারিতার কারণে বগুড়া জোনের গ্রামীণ ব্যাংকের কাজের স্থবিরতা দেখা দিয়েছে। বদলির আদেশ বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচির হুমকি দেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এরিয়া প্রতিনিধি মুনছুর রহমান, জিয়াউর রহমান, ফারুক হোসেন, জিকরুল হক খান, খলিলুর রহমান প্রমুখ।
জেড





