নাটোর জেলার সিংড়ায় বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে কুষ্টিয়া থেকে বগুড়াগামী আগমনী পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সুপারভাইজার হারু বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। হারু বগুড়ার শিববাটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা কমপ্লেক্স, বগুড়া, নাটোরসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

জেএ