সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
২০০৯ সালে দায়ের করা একটি মামলার চার্জ গঠন শেষে বৃহস্পতিবার বেলা আড়াইটায় চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে এ আদেশ জারি করেন।
২০০৮ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে চাঁদপুরের তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উল হক মামলাটি (মামলা নম্বর-২৪৬/২০০৯) দায়ের করেন।
আরএম





