ট্রাকের চাপায় মো. আরিফ মোল্যা (১৮) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা সহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক তিনি জেলা শহরের গেটপাড়া এলাকার মো. নুরু মোল্যার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, রাতে ওই স্থানে বিভিন্ন পরিবহন থেকে পরিবহন সমিতির চাঁদা তুলতে ছিল আরিফ। এসময় একটি ট্রাক থেকে চাঁদা তোলার সময় চালক ট্রাকটি চালিয়ে দিলে পেছনের চাকার নিচে পরে আহত হয়।

পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। থবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

জেএ