পূর্ব নির্ধারিত জাপান সফরের কারণে আমন্ত্রণ পেলেও ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬মে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সরকার ও দল হিসাবে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকছে ওই শপথ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনে অর্থাৎ ২৫মে প্রতিনিধি দলটি দিল্লির পথে রওনা হবে।
শপথ অনুষ্ঠানে সার্ক শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানাতে মোদি বিশেষ আগ্রহ প্রকাশ করার পর অন্য দেশগুলোর সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র দপ্তর সূত্র মতে, আমন্ত্রণ গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হয়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]