ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নৌপথ তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এ সময় যাত্রী ও যানবাহনবোঝাই দুটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের চার শতাধিক যানবাহন আটকে পড়েছে। শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।
নৌ-পরিবহণ কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে। এর পর পরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব ধরনের যানবাহন ফেরি পারাপার করা হবে বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।
জেড





