সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুরের ১০ গ্রামে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঈদুল আজহা উদযাপিত হবে।
এতে জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারসোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০ গ্রামের মানুষ দেশের অন্য স্থানের এক দিন আগেই ঈদ উদযাপন করবে।
সকাল ৯টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুল কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হবে।
মাওলানা ইসহাক (রঃ) অনুসারী হিসেবে এ এলাকার মানুষ গত ৩৩ বছর ধরে মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।
এমকে





