নাটোরের লালপুর উপজেলার এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মনিরুজ্জামান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

একই মামলার অপর আসামি নিশাত সুলতানা বানুকে (২৫) বেকসুর খালাস এবং ধর্ষণের কারণে ওই ছাত্রীর গর্ভে জন্ম নেওয়া সন্তানকে জন্ম থেকে ২১ বছর বয়স পর্যন্ত রাষ্ট্রপক্ষকে ভরণ-পোষণের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার সময় জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত মনিরুজ্জামান জেলার লালপুর উপজেলার ধূপইল গ্রামের মৃত ডা. আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এমই