ঠাকুরগাঁও ৩০ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার করেছে।
সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান চালান হয়।
৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসারের নেতৃত্বে নির্বাহী ম্যজিস্ট্রেট মাহবুবুল আলমের উপস্থিতিতে হরিপুর উপজেলার ৪ টি গ্রাম থেকে এই মূল্যবান ভারতীয় মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ ব্যাপারে ৩০ বিজিবি’র প্যারেড গ্রাউন্ড সংলগ্ন ছাউনিতে একটি প্রেস কনফারেন্স এর আয়োজন করে ৩০ বিজিবি।
এ সময় সাংবাদিকদের সামনে কষ্টিপাথর গুলো দেখানো হয়। ৩০ বিজিবি’র অধিনায়ক বলেন, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক উপস্থিত ছিলেন।
আরিফ/এমবি





