রাজধানীর রামপুরার বনশ্রীতে ছাদ থেকে পড়ে ইংশিল মিডিয়ামে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার মধ্যরাতে বনশ্রীর মেইন রোডের ই ব্লকের ৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম পাপ্পু (২০) ওই বাসার আব্দুল কাদের মিয়ার ছেলে। পাপ্পু রামপুরার মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে সম্প্রতি এ লেভেল পাস করেছেন।
পাপ্পুর দুলাভাই মো. মঞ্জুর কাদের জানান, রাত সাড়ে ১১টার দিকে পাপ্পু ছাদ ছিটকে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে মাটিতে পড়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
এএইচ





