জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ট্রাকে নাশকতা চালানোর অভিযোগে এক শিক্ষক ও পাঁচ মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ)সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট থানায় ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট থানান অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন।

আটক ব্যক্তিরা হলেন-খঞ্জনপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক বকুল হোসেন (৩৫) ও শিক্ষার্থী খঞ্জনপুর সাখিদার পাড়ার আ. হামিদের ছেলে শফিকুল ইসলাম (১৬), একই গ্রামের মামুনের ছেলে আ. মোমিন (১৪), মোকছেদ আলীর ছেলে মিনারুল ইসলাম (১৪), বেল আমলা গ্রামের ওমর ফারুকের ছেলে নাইম (১৩) ও বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুর পুর গ্রামের আ. মান্নানের ছেলে নয়ন (১১)।

আনোয়ার হোসেন বলেন, সোমবার রাতে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের খঞ্জনপুর এলাকায় পণ্য বোঝাই একটি ট্রাকে তিন শিক্ষার্থী ইট ছুড়লে ট্রাকের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ওই তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে ইন্ধনদাতা হিসেবে শিক্ষকসহ আরো দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

তিনিআরওবলেন, কিশোর শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষকের এ নাশকতার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেএইচ