বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বরে আয়োজিত অনশন কর্মসূচি সকাল ১০ টায় শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত । এসময় বিএনপি নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলে।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউছুপ চৌধুরী, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শাহেনা আক্তার।

অনশন কর্মসূচিতে বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক জিয়া সহ নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহা-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত, মংসুথোয়াই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, আবদুল গফুর তালুকদার প্রমূখ। ৱ

অনশন কর্মসূচিতে জেলা বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আবু বকর/এমআর