রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ৫০ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ মো. আলমগীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় এলাকার ৬৮/ই/১ নম্বর বাসায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার মো. মারুফ বলেন, ‘অভিযান চালিয়ে কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। ১২ কেজি ওজনের ওই মূর্তির বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।’

অপারেশন অফিসার জানান, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ