খুলনায় বাসচাপায় একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। আজ বুধবার সকালে নগরীর খালিশপুরের আলমনগর পোড়ামসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মা-মেয়ে বলে জানা গেছে। এর ভিতরে মেয়ে তন্নি (৫) নিহত হয়েছে এবং তার মা শিমুল আক্তার গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে আছেন।
খালিশপুর থানার উপ-পরিদর্শক হালিম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মেয়ে তন্নির মৃত্যু এবং মা শিমুল আক্তার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকার মুদি দোকান থেকে মালামাল কিনে মেয়েকে নিয়ে রাস্তাপার হচ্ছিলেন প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক দুলাল মিয়ার স্ত্রী শিমুল আক্তার।
এসময় বরিশালগামী বিআরটিসি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী পরবর্তী বিআরটিসির একটি ঢাকাগামী বাস ভাঙচুর করে। নিহতদের বাসা পোড়ামসজিদের পাশে।
জেড





