প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু এ স্বাধীনতা যেন অপূর্ণই থেকে যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাক হানাদার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু দেশে ফিরলেই সেই স্বাধীনতা পূর্ণতা পায়।’

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনার দিম হে পেয়ারে পাকিস্তান। তাই তো তিনি সেই সুরেই কথা বলেন। ওনার কত বড় দুঃসাহস, তিনি মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক করেন!

প্রধানমন্ত্রী বলেন, ওনার মনে শান্তি নেই। দেশ যখন উন্নয়নের দিকে তখন তিনি শান্তিতে নেই। তাই তো তিনি মানুষ মারলেন।

শেখ হাসিনা বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশেই সাধারণ মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েন।

২৫শে মার্চ রাতে নির্বিচারে গণহত্যা শুরু পাক হানাদাররা। তখন ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে ইপিআরের ওয়ার্লেসের মাধ্যমে সারা দেশে স্বাধীনতার ঘোষণা দেন।

‘ইয়াহিয়া তার (বঙ্গবন্ধু) বিচার করে ফাঁসির আদেশ দিয়ে দেয়। কিন্তু বৈশ্বিক চাপে তা পারেনি। দেশের মানুষ যুদ্ধ করে দেশকে মুক্ত করে। স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুকে মুক্তি দেয় পাকিস্তান।’

এমকে