বগুড়া সদরের বড় কুমিরা গ্রামের মধ্যপাড়ার মো: বুলু মিয়ার ছেলে মো: জুয়েল হোসেনকে আজ সকাল ১০ টায় ঝোপগাড়ি এলাকায় ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে।
বিশেষ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। জুয়েল হোসেনের স্ত্রী রাগ করে মটর সাইকেল বিক্রি করা ৭০,০০০ হাজার টাকা নিয়ে তার বাবার বাড়ি চলে যায়ন।
আজ সকাল ৯:৩০ মিনিটে (শশুর) মাহফুজুর রহমান (জামাই)জুয়েল হোসেনকে মোবাইলে ঝোপগাড়ি যেতে বলে। পরে সেখানে কথা কাটাকাটির এক সময় জামাইকে শশুর লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।
আহত অবস্থায় জুয়েল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক জানান, মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। আপাতত তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এস আই মিরাজ/ এসএম





