ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমানা (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রুমানা বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।

শনিবার (২৭ জুলাই) রাত ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সমিতির সভাপতি শফিকদর।

পরিবার সূত্রে জানা যায়, রুমানা ঢাকাতে থাকতেন। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

উল্লেখ, সরকারের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছে পাঁচজন। তবে প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, এ বছর মৃতের সংখ্যা সরকারি তালিকার চেয়ে বেশি। সরকারি-বেসরকারি ১৭টি হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মিলিয়ে দেখা গেছে, এ পর্যন্ত অন্তত ২২ জন মারা গেছে। এদের একটি বড় অংশ শিশু।


এএস/নাসির