গাজীপুরে ‘সাপ্তাহিক বাংলাভূমি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহারসহ ৮ জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।

জানা যায়,নতুন বছরের প্রথম দিন গত বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন। মামলা নং -৮। এ মামলার বাদী আন্তর্জাতিক ওয়েব পোর্টাল ডিয়ারজুলীয়াস.কম এর স্বত্বাধিকারী ও প্রধান সম্পাদক বলে জানা যায়।
মামলা আসামিদের মধ্যে রয়েছেন, সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার খান, বার্তা সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও সংশ্লিষ্ট ওয়েব মাস্টার।
মামলার আরজিতে বলা হয়,মামলার বাদী জুলীয়াস চৌধুরীর বিরুদ্ধে কাপাসিয়ার সাংবাদিক নজরুল ইসলাম আজহার ও তার অপর ৭ সহযোগি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার করে তার পত্রিকার ওয়েব সাইট ও ফেসবুকের মাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করে আসছিল ।যাতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপক ব্যাহত হয় এবং মানহানি ঘটে।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবেশন করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ অনুযায়ী আইনতঃ অ-জামিনযোগ্য দন্ডনীয় অপরাধ। যার সর্বনিম্ন ৭ বছর থেকে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারা- এবং অনধিক ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানা যায়।
একে