বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথক অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে পোর্ট-থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার রাত ১১টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিরা হলেন- ওবাইদুল ইসলাম (৩২), আলা বিশ্বাস (৩৪), সাধনা বালাকার (২৮), জতি বালাকার (২০), সবিতা রানী (২২), আলা (২৬), লতা বিশ্বাস (২৯),ঝুমা দর(২২) ও জামিনি দাস (৩৪)।

এদের বাড়ি নড়াইল, খুলনা, বগুড়া, নেত্রকোনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, ওই নয়জন সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান আটকের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

এআর