ইসলামী ছাত্রশিবির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
গাজীপুর জেলা শাখার উদ্দ্যোগে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাসান আল বান্না।
জেলা শিবির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিবির সেক্রেটারি হাসিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিবিরের মিডিয়া সম্পাদক তাজুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা সভাপতি মোসাদ্দিকুল ইসলাম, শিবির নেতা ছানাউল্লাহ, আব্দুর রহিম রতন, মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাজিব





