হবিগঞ্জর সদর উপজেলায় এক তরুণীকে (২০) উত্ত্যক্তের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। দরিয়াপুর গ্রামে বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সকালে দরিয়াপুর গ্রামের জয়নালের বোনকে উত্ত্যক্ত করেন একই গ্রামের লামা দরিয়াপুর পাড়ার আলাল (২৫) ও জালাল (২০)।
এর জের ধরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





