রায়ের আট বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের স্বরুপকাঠীর সেহাঙ্গল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার এসআই চিন্ময় মিত্র অভিযান চালায় ওই এলাকায়। অভিযানে এসআই চিন্ময় আহত হলেও তবে সাধারণ চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন তিনি।

গ্রেফতারকৃত আসামি হলেন, নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা ইউনুস সিকদারের ছেলে গিয়াস সিকদার (২৮)।

ডিবি সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি কাউনিয়া ব্রাঞ্চ রোড সাবান কারখানা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় যুবদল নেতা মেহেদী হাসান মিলনকে। এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি হত্যা মামলা করেন নিহতের মা শামসুন্নাহার বেগম। মামলায় গিয়াস সিকদারসহ সাতজনকে আসামি করা হয়। এ ছাড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয় ১০/১২ জনকে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রব তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালতে সাক্ষ্যে প্রমাণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ২০০৬ সালের ৩০ আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গ্রেফতারকৃত গিয়াস সিকদারসহ ছয়জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অভিযোগ থেকে খালাস প্রদান করেন পাঁচজনকে।

জেআই