সিলেট জেলার পর্যটন এলাকা বিছনাকান্দিতে নৌকা ডুবে সাজেদুল হক (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়। নৌকা ডুবির পর স্থানীয়রা বিছানাকান্দি নাদীতে জাল ফেলে তার মৃতদেহ উদ্ধার করে।
শুক্রবার বেলা দেড়টার দিকে পিয়াইন নদীর শাখা বিছনাকান্দি কোয়ারিতে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। পরে ৪টা ২০ মিনিটের দিকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত সাজেদুল ঢাকার সৈয়দপুর এলাকার ফজলুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও লংকা বাংলা সিকিউরিটিজের কর্মকর্তা বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে সাজেদুলসহ ৬ বন্ধু বিছনাকান্দি যাওয়ার জন্য গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় থেকে নৌকায় ওঠেন। ওই নৌকায় আরও ৭ জন যাত্রী ছিলেন। সবাই তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ডুবে যান সাজেদুল। পরে স্থানীয়রা জাল ফেলে তাকে উদ্ধার করে।
ঢাকা, ০৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





