বাগেরহাটে বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্ররা হলো- বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের নাগেরডেমা গ্রামের হুমায়ুন গাজীর ছেলে হৃদয় গাজী (১০) এবং একই এলাকার মতলুব গাজীর ছেলে আয়ুব আলী গাজী (১৫)।

শনিবার দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের নাগেরডেমা গ্রামের পঞ্চমালা বিলে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় নাগেরডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আয়ুব আলী ডেমা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে নাগেরডেমা গ্রামের হৃদয় ও আয়ুব বাড়ির পাশের পঞ্চমালা বিলে ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যায়।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বলেন, হৃদয় ও আয়ুবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতে তাদের শরীরের বিভিন্নস্থান ঝলসে গেছে।

ঢাকা, ২৬ জুলাই,টাইমনিউজবিডি.কম, এসআর