রাজধানীর মিরপুর থেকে জামায়াত-শিবিরের নয় কর্মীকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পীরেরবাগের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউয়ের রায়কে কেন্দ্র করে তারা এক বাসায় বৈঠক করছিলেন। তাদের উদ্দেশ্য ও কী ধরণের পরিকল্পনা ছিল তা জানতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ নয় জনকে আটকের কথা বলেও অন্তত ১৭ জনকে ধরে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে ওসি মাহবুব বলেন, আমরা সবাইকে জিজ্ঞাসবাদ করেছি। তবে আমরা নয় জনকে আটক করা হয়েছে।
এআই





