লক্ষ্মীপুরে পাসপোর্ট দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সাড়ে ১২টায় পাসপোর্ট অফিসের সামনে থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাস করে সাজা প্রদান করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জয়দেব সাহা, রনজিৎ সাহা, নোমান ও রাজু। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, দালালরা দীর্ঘদিন হতে সাধারণ মানুষের নিকট পাসপোর্ট করার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোরুল হালিম জানান, লক্ষ্মীপুরে আরো পাসপোর্ট দালাল চক্র সক্রিয় আছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





