রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ পাওয়ার হাউজ সংলগ্ন এভারগ্রিন টেক্সটাইল কারখানায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটে।
কারখানার সুপারভাইজার জিয়াউল করিম জানান, কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটলে দেলোয়ার হোসেন (৪০), মো. সোহাগ (৩০), জিল্লুর রহমান (৩৫), মো. মুসা (২৮) আহত হন। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে দেলোয়ার ও সোহাগ মারা যান।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কী কারণে কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেআই





