প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৬১০ জন।

আজ (২৪ মে) রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। সব মিলিয়ে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

এমবি