সিনিয়র-জুনিয়র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর শহরে কালিবাড়ি এলাকায় যুবকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা কমান্ডারের গাড়িসহ কমপক্ষে দশটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা পুলিশ চার যুবককে আটক করেছে।

সোমবার রাত নয়টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে পালপাড়া ও কোড়ালিয়া রোডের কিছু যুবক দু’গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এসময় ঐ যুবকরা চলার পথে সামনে যে সকল যানবাহন পায় তাই ভাঙচুর করে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্তের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া রাতে আরো অভিযান পরিচালিত হবে।

কেএইচ