যশোরে মিনারুল ইসলাম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিনারুল ওই গ্রামের সদর আলী গাজীর ছেলে।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সালতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মিনারুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএস





