অতি আদরের রাজধানী ঢাকা শহর আর মানুষের সহনশীলতার মধ্যে থাকতে পারছেনা। মানুষের চরম দুর্ভোগের ডিগ্রি দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। আর সে মাত্রায় অতীত কাল থেকে বিচরণ করা যানজট দিন দিন আরো যেন সাবলীল হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে দিশেহারা যানজট আর অতিষ্ঠ মানুষ।
পুরো ঢাকা শহর জুড়ে বিভিন্ন জায়গায় গত দুই সপ্তাহ ধরে প্রবল আকারে যানজট দেখা দিচ্ছে। ট্রপিক পুলিশের সর্বোচ্চ ভূমিকা এই যানজট মোকাবেলায় কোন কাজ দিচ্ছে না। বিশেষ করে মিরপুর অঞ্চল থেকে ফার্মগেট এবং উত্তরা থেকে ফার্মগেট হয়ে মতিঝিল যেন অনেক সাধনার ফসল। সরকার যানজট নিরসনে কঠিন পদক্ষেপ নিলেও তা কোন কাজ দিচ্ছে না। আর যোগাযোগ মন্ত্রীতো রাস্তাই আছেন।
যারা যানজট এড়িয়ে দ্রুত অফিসে যাওয়ার চিন্তা ভাবনা করেন তারা স্বভাবতই সকাল ৭ টায় বের হন। এখন তারাও যথাসময়ে অফিসে গিয়ে পৌছতে পারেননা। এই লাগাম ধরে রাখা অনেক বেশি জরুরী যেটা সম্ভব হচ্ছে না মানুষের পক্ষে সহনশীলতার মধ্যে রাখা আর সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা।
জেড





