কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে নীরফামারী জামাত-শিবির শহরে এক বিক্ষোভ মিছিল বের ।
আপিল বিভাগে জামায়াতের আমীর মাওলানা নিজামীর মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে আজ শনিবার দেশব্যপী বিক্ষোভ ঘোষণা করে জামায়াত। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা উদ্যোগে শহর জামায়াতের আমীর এ্যাড. আলফারুকের নেতৃত্বে শহরের বাদিয়ার মোড়ে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে মাও. নিজামীকে ফাসিঁর রায় দেওয়া হয়েছে। যখন দেশের শত শত কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, খুনের পর খুন, ইউপিতে দূর্নীতি আড়াল করতে প্রহসনের মাধ্যমে, মিথ্যা বানোয়াট সাক্ষী দিয়ে এ রায় প্রদান করা হয়েছে। তাই অবিলম্বে মাওলানা নিজামীকে মুক্তি জানান, বক্তারা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন শিবিরের জেলা সভাপতি তৌহিদুর রহমান, সেক্রেটারী অপিয়ার রহমান, জেলা অর্থ সম্পাদক রায়হান রানা, জেলা অফিস সম্পাদক হারুনুর রশিদ, শহর সভাপতি সিদ্দিকুর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, জামাত নেতা আনিসুর রহমান আজাদ, আনিসুর রহমান প্রমুখ।
এমআর





