নেত্রকোনার পূর্বধলায় রবিবার রাত দশটার দিকে বজ্রপাতে মাসুম (১৪), রাফাত (১৫) ও মাসুম বিল্লা (১৫) নামের তিন মাদ্রাসা নিহত হয়েছে।
এ সময় আজিজুল (১৪) নামের আরেক ছাত্র আহত হয় বলে জানা গেছে।
তারা সবাই উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার ছাত্র। নিহত মাসুম ঘাগড়া চড়পাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে, রাফাত একই ইউনিয়নের গিরিয়াসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মাসুম বিল্লাহ আগিয়া ইউনিয়নের একই গ্রামের হাসেম আলীর ছেলে।
আহত আজিজুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাঠালখুশী গ্রামের আব্দুস. সালামের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ছাত্ররা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার বোডিংএ বসে পড়ালেখা করত।
রবিবার রাত সাড়ে দশটার দিকে তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যত চিকিৎসক ডা. কনক দে বাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম





