সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও৫ জন।

আজ (০২ জুন) রোববার সকাল ৮টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফাতাইরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন- সাগর মিয়া, মিলন মিয়া, মিশেল চন্দ্র দাশ, আফজাল হোসেন ও লেগুনাচালক মো. নোমান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসটি যাত্রী নিয়ে দিরাই থেকে সুনামগঞ্জের দিকে আসছিল। পাথারিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সকালে উপজেলার পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।  

খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের হাসপাতালের দিকে নিয়ে গেছে বলে জানান ওসি।

এমবি