প্রায় তিন হাজারেরও বেশি টেলিফোন চার দিন বিকল থাকবে বলে জানিয়েছে বিটিসিএল। মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজের জন্য মগবাজারে এলাকার টেলিফোন বন্ধ রাখা হবে।
মঙ্গলবার বিটিসিএল-এর পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,বিটিসিএল-এর ভূগর্ভস্থ ক্যাবল লাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১ মে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বাংলামোটর,ইস্কাটন ও দিলু রোড এলাকার প্রায় তিন হাজার চালু টেলিফোন সাময়িকভাবে বন্ধ থাকবে। এই বিকল টেলিফোনগুলো আগামী ৪ মে রোববার থেকে পুনরায় সচল হবে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
রাজধানীর ৩ হাজার টেলিফোন বিকল থাকবে
প্রায় তিন হাজারেরও বেশি টেলিফোন চার দিন বিকল থাকবে বলে জানিয়েছে বিটিসিএল। মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজের জন্য মগবাজারে এলাকার টেলিফোন বন্ধ রাখা হবে





