নোয়াখালীতে সড়কের ওপর পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে মফিজ মেইকার (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে চরকরমূল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মফিজ মেইকার উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চরকরমূল্যা গ্রামের বাসিন্দা।
অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সকালে মফিজ মেইকার নিজ বাড়ি থেকে বের হয়ে করমূল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তার বাড়ির পাশের রাস্তায় বৈদ্যুতিক পিলার থেকে রাতের কোনো এক সময় একটি তার বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে।
তিনি ওই তারটি রাস্তা থেকে সরিয়ে দিতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।





