নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে জ্যান্ত একটি শিয়ালকে খেয়ে ফেলেছে ক্ষুধার্ত অজগর।

জানা গেছে, রোববার রাত ১১টায় ক্ষুধা নিবারণের জন্য বিশাল আকৃতির অজগরটি বের হয়ে আসে। এ সময় অজগরটি একটি শিয়ালকে খাওয়া শুরু করে। অজগরের কবলে পড়া শিয়ালের ভয়ার্ত ডাঁকে আশপাশের অর্ধশত শিয়াল তাকে রক্ষার জন্য চিৎ্কার শুরু করে।

এক সাথে এত শেয়ালের হাক শুনে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। লোকজনের উপস্থিতিতে শিয়ালগুলো পালিয়ে গেলেও ক্ষুধার্ত অজগরটি শিকার শিয়ালকে ছাড়েনি। শিয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য দেখতে রাতেই শত শত গ্রামবাসী বনে ভিড় জমায়। লোকজন মোবাইলে ছবিও তুলে রাখে।

এলাকাবাসী জানায়, এ ধরনের দৃশ্য টেলিভিশন চ্যানেলে দেখলেও সরাসরি অজগরের শিয়াল খেয়ে ফেলার দৃশ্য দেখতে পাওয়া কল্পনা করেনি তারা।

এ ব্যাপারে ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক জানান, অজগরটি এই শিয়ালকে খেয়ে ফেলার মাধ্যমে প্রায় ৬ মাসের আহার করে নিয়েছে। বর্তমানে অজগরটি সুস্থ্য আছে।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ