টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুকে জবাই করে হত্যার অভিযোগে চাঁন মিয়া (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (১৮) উপজেলার খালোয়া বাড়ি এলাকার আব্দুল আলীর ছেলে। তিনি আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালের ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, আল আমিনের সঙ্গে একই উপজেলার জোয়াইর এলাকার জহির উদ্দিনের ছেলে চাঁন মিয়ার বন্ধুত্ব ছিল। সকালে আরো তিন বন্ধু মিলে আল আমিনকে ডেকে কলেজের পেছনে নিয়ে যান চাঁন মিয়া। এক পর্যায়ে তারা আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। এ সময় এলাকাবাসী চাঁন মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওসি আরো জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জারিফ