বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ওপর আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করেন তারা। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

গতকাল আইসিসি’র এক সিদ্ধান্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসনকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে এক বছরের নিষেধাজ্ঞা দেয়।

এসময় শিক্ষার্থীরা আইসিসির সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে সাকিবকে ফিরিয়ে আনা ও বিসিবিকে মেরুদণ্ড সোজা করে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার দাবি জানান।

মহাসড়ক অবরোধকালে শিক্ষার্থীরা ‘ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না, চলবে না’, ‘ক্রিকেটের ষড়যন্ত্র রুখে দাও, রুখে দাও’, ক্রিকেট বাচাও’ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বিকল্প নেই। সাকিব ছাড়া ক্রিকেট কতোটাই অচল তা বিশ্বকাপে প্রমাণ দিয়েছে কিছুদিন আগে।

কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই সাকিবের শাস্তি বিবেচনা করে আইসিসি দ্রুত সাকিবকে সকল ধরণের ক্রিকেট খেলার অনুমতি দিবে।

এদিকে আইসিসির সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবিতে বেলা ১১টায় একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ।

এতে একাত্মতা জানিয়ে অংশ নেয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এএস