রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন চিকিৎসকরা।

শনিবার দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করে নার্গিসের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছন হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন।

উল্লেখ, ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালে প্রথম দফায় নার্গিসের মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এরপর আইসিইউ থেকে এইসডিইউ-তে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়। তারপর আবারো মাথায় ও হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে স্কয়ার হাসপাতালে ১১২৯ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন নার্গিস।

এমবি