দিনাজপুরের বীরগঞ্জের সংখ্যালঘুদের দখলকৃত সম্পদ পুনরুদ্ধারের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা এসব দাবি জানায়।

বক্তারা বলেন, বীরগঞ্জে স্থানীয় দুলাল মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী, দুর্নীতিবাজ প্রশাসন ও ক্ষমতাসীনদের হাত করে প্রায় অর্ধশতাধিক হিন্দু পরিবার ও অসহায় মানুষের জমি সিরিজ আকারে দখল করে নিয়েছে ।

প্রতিবাদ করলে অকথ্য নির্যাতন ও অত্যাচারের স্টিম রোলার চলে।মামলা ও হত্যার হুমকিসহ মেয়েদের ধর্ষণের হুমকি দেয় বলেও জানান তারা।

তারা আরো বলেন, দখলকৃত জমির সব ডকুমেন্ট স্থানীয় এসি ল্যান্ডসহ থানা, প্রশাসন ও সংসদ সদস্যের কাছে জমা দেওয়া হয়েছে কিন্তু তাদের কাছ থেকে একাধিকবার জমি পুনরুদ্ধারের আশ্বাস দেওয়ার পরও রহস্যজনক কারণে এটা বাস্তবে রুপ নিচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি শ্রী জ্যোতির্ম্ময় সাহা (তপু), মকলেছা বেগম, শ্রী প্রমথ কুমার রায়, জাবেদ ইসলাম চৌধুরী, মুহিত মাহমুদ প্রমুখ।

ই আর/এমবি